নিহত শহীদ রাকিব হেসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সঙ্গে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

নিহত শহীদ রাকিব হেসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সঙ্গে


ইমন হাওলাদার:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাকিব হেসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সঙ্গে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা দিয়েছে বরিশাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভা শুরুর প্রথমেই দুই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. কবিরুজ্জামানের সভাপতিত্বে ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাওন বিন রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ডা. নজরুল ইসলাম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. রেজা, ডা. জাহিদ হাসানসহ নিহত দুই শহীদের বাবা।

সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাকিব হোসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারকে ড্যাব বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে দুই লাখ টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।পরে ছাত্র আন্দোলনে নিহত সব শহীদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Top