অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে


মনির হোসেন:ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার পৃথক অভিযান পরিচালনা করে সুগন্ধার লঞ্চঘাট, সুগন্ধা-বিষখালী মোহনা ও বিষখালী নদী থেকে এসব ড্রেজার জব্দ করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু জানান, সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। বৃহস্পতিবার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে পাঁচটি ড্রেজার জব্দ করা হয়। ড্রেজারগুলো থামানো অবস্থায় পাওয়া গেছে।

Top