নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত


মো.খলিলুর রহমান:ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ সরোয়ার খান (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন।বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার মগর ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সরোয়ার খান পূর্ব রায়াপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে শাক সংগ্রহ করে সেগুলো বিক্রি করতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা দিয়ে হাঁটছিলেন সরোয়ার খান। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, এ ব্যাপারে খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হবে।

Top