তিনজনকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

তিনজনকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে


ইমন হাওলাদার:চাঁদাবাজির টাকা না পাওয়ায় তিনজনকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে।গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে ভুক্তভোগীরা।ভুক্তভোগী বরিশাল নগরের ২৮নং ওয়ার্ডের চহুতপুর এলাকার বাসিন্দা কাজি আনসার আলী মাস্টারের ছেলে কাজি মনির বলেন, মহানগর কলেজ রোডে আমাদের ক্রয়কৃত জমিতে বালু ভরাট করতে গেলে স্থানীয় সুলতান শরীফের নেতৃত্বে দুই লাখ টাকা চাঁদা দাবি করে হায়দার, ইউসুফ, মামুন ও আশিক।সোমবার সন্ধ্যায় জমিতে বালু ফেলার সময়ে তারা এসে বলে আমাদের টাকা না দিলে কোনো কাজ করা যাবেনা। সেসময় তর্কবিতর্ক হলে হায়দার, ইউসুফ, মামুন, আশিক দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় কাজি মনির, তার ভাই ইমরান হোসেন মিথুন ও মিথুনের স্ত্রী গুরুতর আহত হয়।আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।তবে চাঁদার অভিযোগ অস্বীকার করে আশিক ও হায়দার বলেন, সেদিন তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। সেই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, মারামারির ঘটনায় উভয়পক্ষ মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য আশিকসহ তার সহযোগীদের বিরুদ্ধে এরআগেও ওই এলাকায় জমির মালিকদের নিকট চাঁদা দাবি, তাদের মালামাল লুট করাসহ বিভিন্নভাবে হয়রানির অভিযোগ রয়েছে। আর স্থানীয়রা জানিয়েছেন, এয়ারপোর্ট থানার পুলিশ কর্মকর্তা পিন্টুসহ অনেকের সাথে তাদের সখ্যতা থাকায় কেউ কিছু বললে উল্টো হয়রানির শিকার হন। এমনকি এ কারনে তারা স্থানীয় জনপ্রতিনিধির কথাও ভ্রুক্ষেপ করেন না।

Top