এক মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

এক মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে


মো.খলিলুর রহমান:ভোলায় টাকার জন্য নুরজাহান বেগম (৭০) নামে এক মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভোলা সদর হাসপাতালের সামনে থেকে নিহতের ছেলে ভূট্ট ওরফে শিপনকে (৩০) আটক করেছে পুলিশ।নিহত নুরজাহান বেগম ভোলা পৌর কাঠালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত সাইফুল ইসলামের স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, নুরজাহান প্রায় ৩০ বছর ধরে ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন। সে সুবাদে কাউন্সিলরের পুরোনো বসতঘরে ছেলেকে নিয়ে থাকতেন তিনি। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ভূট্ট তার মায়ের কাছে টাকা দাবি করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রথমে কাঠ দিয়ে মাকে পিটিয়ে আহত করেন ভূট্ট। পরে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান।স্থানীয়রা জানান, ভূট্ট ওরফে শিপন মাদকাসক্ত ও মানসিক রোগী।ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, নিহতের বোনের ছেলে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তিনি।

Top