ঝালকাঠির ৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ঝালকাঠির ৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ


ইমন হাওলাদার:ঝালকাঠি সদর উপজেলার ৯টি ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।আদেশে উল্লেখ করা হয়, ঝালকাঠি সদর উপজেলার আওতাধীন ১০টি ইউনিয়নের মধ্যে বিনয়কাঠি ইউনিয়ন বাদে অন্য চেয়ারম্যানরা পরিষদে অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৪ আগস্টের পত্রমূলে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা বিঘ্নিত হওয়ায় নিবন্ধকের ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করার অনুমতি দেওয়া হলো।গাভারামচন্দ্রপুর ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মনির, নবগ্রাম ইউনিয়নে পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রি, কেওড়া ইউনিয়নে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অমিত কর্মকার,

কির্তীপাশা ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল কাইয়ুম, বাসন্ডা ইউনিয়নে মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, পোনাবালিয়া ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, শেখেরহাট ইউনিয়নে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার ও নথুল্লাবাদ ইউনিয়নে মৎস্য কর্মকর্তা মো. জিয়াউদ্দিন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে এতে উল্লেখ করা হয়।

Top