কুয়াকাটায় আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

কুয়াকাটায় আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি


মো.খলিলুর রহমান:পটুয়াখালীর কুয়াকাটায় অস্ত্রের মুখে জিম্মি করে মানিক মিয়া নামের এক আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র, পিস্তল, চাপাতিসহ নানা সরঞ্জামাদি নিয়ে হানা দেয় ডাকাতদল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে সবার হাত-পা ও চোখ বেঁধে রাখেন এবং মানিক মিয়াকে বেধড়ক মারধর করেন।

পরে প্রায় ৩০ ভরি সোনা, ৪৮ হাজার টাকা ও পাঁচটি ফোন নিয়ে তারা বাড়ি ত্যাগ করেন। ৮-১০ জনের সবাই মুখোশ পরে থাকায় কাউকে চিনতে পারেননি মানিক মিয়া।কুয়াকাটায় আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ঘটনাস্থল পরিদর্শন শেষে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারে চেষ্টা করা হবে। মামলার পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Top