আহত শিক্ষার্থীদের জন্য আজীবন বাসভাড়া ফ্রি - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

আহত শিক্ষার্থীদের জন্য আজীবন বাসভাড়া ফ্রি


মনির হোসেন:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য আজীবন বাসভাড়া ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি। শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন তারা।রোববার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার। একইসঙ্গে তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করেন।এরআগে ১২টায় টার্মিনাল এলাকায় যেকোনো নাশকতা রোধে মিছিল করেন বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। এসময় তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়।মিছিল শেষে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘গত ১৫টি বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছেন, তারা একচেটিয়া চাঁদাবাজি করে এই খাতের সুনাম নষ্ট করেছেন। আজ থেকে আমি এই টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করলাম।’

তিনি আরও বলেন, ‘আগে আমরা যে টাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদা হিসেবে দিতাম, সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মানে ব্যয় করবো। স্বৈরাচার বিরোধী আন্দোলন যেসব ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন, তাদের জন্য আজীবন আমাদের বাসগুলোতে ফ্রি সার্ভিস দিতে চাই। আশা করি, ছাত্র ভাইয়েরা আমাদের সেই সুযোগটি করে দেবেন।আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে, আমরা সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করবো। তারা আমাদের তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে আমাদের রুটগুলোতে শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফ করা হয়েছে।প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলের মোট ২২টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকেন বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা। এসব রুটে তিন শতাধিক বাস চলাচল করে।

Top