মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে


মনির হোসেন:বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে এক ঘন্টা চিকিৎসক থাকলেও বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে রোগীরা।তবে বেলা ১১টার পর বহির্বিভাগের সব চেম্বারও বন্ধ করে দেওয়া হয়। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা জরুরি সেবা ছাড়া বাকি সেবা বন্ধ রাখবেন বলে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা।সোমবার সকাল ৯ টার পর থেকে বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। টিকিট না পাওয়ায় চিকিৎসা সেবা নিতে পারছে না রোগীরা। সকাল থেকেই রোগীরা টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে অনেকেই রয়েছে শিশু ও বয়স্ক রোগী। তবে সকাল ৮টার দিকে কিছুক্ষণ টিকিট বিক্রি হলেও পরে তা আবার বন্ধ করে দেওয়া হয়।

ঝালকাঠি থেকে চিকিৎসা নিতে আসা মরিয়ম বেগম বলেন, আমি নাতি নিয়ে সকালে আসছি টিকিট কাটতে পারিনি আর ডাক্তারও দেখাতে পারিনি অনেক ভোগান্তি হচ্ছে এখন কি করবো বুঝতে পারছি না। মেডিকেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ দ্রুত এর সমাধান করে দেওয়া হোক আমাদের ভোগান্তি থেকে মুক্তি দেযা হোক।অপরদিকে দুপুর ১২টার দিকে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামের সঙ্গে আলোচনায় বসেছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে পুলিশ ও সেনাবাহীনির সদস্যরাও উপস্থিত রয়েছেন।

Top