শিল্পীদের ছবি বিক্রয়লব্ধ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

শিল্পীদের ছবি বিক্রয়লব্ধ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে


মো.খলিলুর রহমান: চারুকলা বরিশালের উদ্যোগে শিল্পীদের ছবি বিক্রয়লব্ধ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।রোববার (১ সেপ্টেম্বর) সকালে শিশু শিল্পীরা জেলা প্রশাসকের হাতে ৩২ হাজার টাকার চেক তুলে দেয়।এ সময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, দেশের বন্যার্তদের জন্য চারুকলার এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা আরও যারা বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই।

চারুকলা বরিশালের সাবেক সম্পাদক ও চারুশিল্পী অসীম বণিক বলেন,দেশের এই সংকটে চারুশিল্পীদেরও কিছু করণীয় রয়েছে-এই মানসিকতায় চারুকলা বরিশাল এই উদ্যোগ নিয়েছে।আমরা প্রাথমিকভাবে ৩২ হাজার টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জেলা প্রশাসকের মাধ্যমে পাঠিয়েছি। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।চারুকলা বরিশালের সাবেক সম্পাদক রনি দাস জানান,তারা প্রাথমিকভাবে ৫০টি ছবির বিক্রয়লব্ধ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠিয়েছেন।

Top