স্বৈরাচার শেখ হাসিনা কীভাবে পালিয়ে গেছে তা সবাই দেখেছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

স্বৈরাচার শেখ হাসিনা কীভাবে পালিয়ে গেছে তা সবাই দেখেছে


মনির হোসেন:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। আর আমরা কখনো দেশ ছেড়ে পালিয়েও যাইনি।ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনা সরকার কীভাবে পালিয়ে গেছে তা সবাই দেখেছে।আবার তার লোকজন পালাতে গিয়ে ধরা খাচ্ছে তাও সবাই দেখছে।শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালবাসা অর্জন করুন দেশনায়ক তারেক রহমানের এ উক্তি মনে করিয়ে দিয়ে তিনি বলেন- আমরা বিশ্বাস করি আগামীতে বিএনপি জনগণের পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। আর সে জন্য যুবদল এমন কোনো কাজ করবেন না যাতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

রোববার (০১ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে বরিশাল বিভাগীয় যুবদলের আয়োজনে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে বসেও বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এবং পরিচালনা করছেন।এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল বরিশাল বিভাগীয় সহ সভাপতি অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিপলু,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম জাহান ও বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ।

Top