বরিশালে দেশব্যাপী শিক্ষক নির্যাতন, আইন বহির্ভূত অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে দেশব্যাপী শিক্ষক নির্যাতন, আইন বহির্ভূত অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা


মো.খলিলুর রহমান:বরিশালে দেশব্যাপী শিক্ষক নির্যাতন, আইন বহির্ভূত অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা।শনিবার (৩১ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এ মানববন্ধনের আয়োজন করে।কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি উপাধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তারা বলেন, শিক্ষকরা যাতে আর অপমানিত না হয়, তাদের যেন পদত্যাগ করতে না হয় সেজন্য তারা বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি আইন বহির্ভূত অপসারণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদও জানান তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ জাকির হোসেন, গোলাম মজুমদার, জেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুস সালাম প্রমুখ।

Top