৪৪ আওয়ামী লীগ নেতাকে আসামি করে বিএনপি নেতার মামলা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

৪৪ আওয়ামী লীগ নেতাকে আসামি করে বিএনপি নেতার মামলা


মো.খলিলুর রহমান:ঝালকাঠির রাজাপুরে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগের ৪৪ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে মামলাটি করেন।মামলায় প্রধান আসামি করা হয়েছে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান হোসেন শহীদ জিলানীকে।মামলায় উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৪ মে উপজেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীরা আসতে শুরু করলে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালান এবং বোমা বিস্ফোরণ ঘটান।

তারা দলীয় কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। এতে আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বিএনপি নেতা বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Top