ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী প্রবাসী যুবক নিহত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী প্রবাসী যুবক নিহত


মনির হোসেন:বরিশালের মেহেন্দিগঞ্জে নসিমনচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী প্রবাসী যুবক নিহত হয়েছেন।এছাড়া দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানিয়েছেন।শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার স্টিমার ঘাট হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. হাসান হাওলাদার (৩৫) উপজেলার চর মিঠুয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।ঘটনাস্থলে যাওয়া মেহেন্দিগঞ্জ থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, উপজেলার পাতারহাট বন্দরের হাটের দিন ছিল। বাজার করতে নিজগ্রাম থেকে লঞ্চঘাটে আসেন মো. হাসান হাওলাদার। পরে সেখান থেকে অটোরিকশায় আরও ৪ যাত্রীর সঙ্গে বাজারের উদ্দেশে রওনা দেন। এ সময় লঞ্চঘাটগামী বেপরোয়া গতির একটি নছিমন অটোরিকশাকে চাপা দেয়। এতে প্রবাসী হাসানসহ অটোরিকশা চালকসহ অটোরিকশার যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক দুইজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই রিয়াজুল আরও জানান, ঘটনার পর এলাকাবাসী রিপন নামে এক নসিমন চালককে আটকে পিটুনি দেয়। তাকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। নিহত হাসানের স্ত্রী ঢাকায় থাকেন। তাকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Top