ফুলতলা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসায় নিয়ম অনুযায়ি মাদ্রাসার অধ্যাক্ষ নির্বাচিত হয়নি - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ফুলতলা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসায় নিয়ম অনুযায়ি মাদ্রাসার অধ্যাক্ষ নির্বাচিত হয়নি


মোহাম্মাদ মুরাদ হোসেন:বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের ফুলতলা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসায় নিয়ম অনুযায়ি মাদ্রাসার অধ্যাক্ষ নির্বাচিত হয়নি।তাই একের পর এক দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দুর্নীতিবাজ।এদিকে নিয়ম অনুযায়ি মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি নির্বাচিত করতে প্রথমে বিদ্যুৎসায়ী সদস্য একজন,অভিভাবক সদস্য পাঁচজন, শিক্ষক প্রতিনিধি তিনজন এবং পদাধিকারবলে একজন সুপার নির্বাচিত হবেন। এসব পদে একাধিক প্রার্থী থাকলে নির্বাচনের মাধ্যমে সদস্য নির্বাচিত করার বিধান রয়েছে।সদস্য নির্বাচিত হলে তাদের মধ্য থেকে একজন সভাপতি হিসেবে নির্বাচিত হবেন।বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের এমপি সুলতানা নাদিরা স্বাক্ষর জাল করে ফুলতলা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার গর্ভণিং বডির সভাপতি বানানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার মোস্তাফিজের বিরুদ্ধে।জানা যায়, বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের ফুলতলা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

কিন্তু এসব কিছুই না করে মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যাক্ষ মোস্তাফিজ এমপি সুলতানা নাদিরার কাছে একটি ভুয়া রেজিলুশন প্রদান করেন। যেহেতু পুর্বে এই মাদ্রাসা সম্পর্কে এমপি সাহেব অবগত নন সেহেতু বলেন এলাকার কর্তা ব্যাক্তিদের সাথে আলোচনা করে একজন আদর্শবাদ সভাপতি বাছাই করতে।কিন্তু এই দুর্নীতিবাজ অধ্যাক্ষ মোস্তাফিজ এমপি সাহেবের নির্দেশনাকে সম্পন্য অবজ্ঞা করে ৩ লক্ষ টাকার বিনিময় একটি ফেইক রেজুলিউশন তৈরি করে পরবর্তী সময়ে ঢাকায় অবস্থানরত মাসুম বিশ্বাস নামের আরেক দুর্নীতিবাজকে সভাপতি করার জন্য প্রস্তাব নিয়ে যান।পরেরদিন মাদ্রাসার কমিটির অন্যান্য সদস্যরা এমপি সাহেবকে অবহিত করেন।এ বিষয় এমপি সুলতানা নাদিরার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুর্বে আমি এই মাদ্রাসা সম্পর্কে তেমন একটা অবগত ছিলাম না, পরে আমি খোজ নিয়ে এই মোস্তাফিজের কারসাজির সত্যতা পাই। এবং এ বিষয় আমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বরাবর একটি তদন্তের আবেদন করেছি।

Top