এক বাক্যে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতার জন্য রাজিও হয়েছেন - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

এক বাক্যে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতার জন্য রাজিও হয়েছেন


ইমন হাওলাদার:দেশের ভঙ্গুর অর্থনীতি আবারও সচল করতে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী।শুক্রবার (৩০ আগস্ট) সকালে আলতাফ হোসেন চৌধুরী তার নিজ জেলা শহর পটুয়াখালীতে আগমন উপলক্ষ্যে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত গণজমায়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আলতাফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস কোনো সাধারণ লোক নয়, তাকে বিশ্বের সব দেশ গ্রহণ করেছে। কিন্তু ভুয়া আওয়ামী লীগ সরকার ড. মুহাম্মদ ইউনূসকে বিভিন্নভাবে হয়রানি করেছে, অবিচার করেছে, জেল পর্যন্ত দিয়েছে। ড. মুহাম্মদ ইউনূস এই দেশের ভঙ্গুর অর্থনীতি ঠিক করার জন্য উদ্যোগ নিয়েছেন।তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে যোগাযোগ করেছেন, বিশ্ব ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন।

চীন-জাপানের সঙ্গে যোগাযোগ করেছেন ড. মুহাম্মদ ইউনূস। তারা সবাই কিন্তু এক বাক্যে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতার জন্য রাজিও হয়েছেন। ইনশাল্লাহ, আমাদের এই ভঙ্গুর অর্থনীতি অচিরেই ঠিক হয়ে যাবে এবং আমরা সামনে সুদিন দেখব বলে আশা রাখছি।আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনে নিহত সবার রুহের মাগফিরাত কামনা এবং যারা বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন তাদেরও দ্রুত সুস্থতা কামনা করেন।পটুয়াখালী বিএনপির নেতা-কর্মীদের আয়োজিত এই গণজমায়াতে পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওয়াহিদ সরোয়ার কালাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবিরসহ বিএনপি যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Top