দুই শব্দ লিখেই পদত্যাগ করলেন কলেজঅধ্যক্ষ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

দুই শব্দ লিখেই পদত্যাগ করলেন কলেজঅধ্যক্ষ


মনির হোসেন:একটি সাদা কাগজে মাত্র দুই শব্দ লিখে পদত্যাগ করেছেন ব‌রিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুকলা রানি হালদার।বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।ওই পদত্যাগপত্র মন্ত্রণালয় কিংবা কলেজ পরিচালনা কমিটিকে দেওয়া হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি। সাদা কাগজে ‘পদত্যাগ করলাম’ লিখে অধ্যক্ষ স্বাক্ষর করে নিচে সিল দিয়েছেন।অধ্যক্ষ শুকলা রানি হালদার বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজ প্রধানদের যেভাবে পদত্যাগ করানো হয়েছে, আমার ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করেছে। শেষ বয়সে এসে ছেলে-মেয়ে সমতুল্য শিক্ষার্থীদের হাতে অপদস্থ হতে চাইনি। তাই তাদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছি।এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির ও অনিয়মের অভিযোগ তুলে বেলা ১১টা থেকে কলেজ চত্বরে অবস্থান নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এ সময়ে তারা অধ্যক্ষের পদত্যাগের দাবি তোলেন।শিক্ষার্থীরা জানান, শুকলা রানি অধ্যক্ষ হিসেবে কলেজে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে কলেজের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি এসব দুর্নীতি করছেন। কেউ কিছু বলতে সাহস পায়নি। এখন দেশ সংস্কার চলছে। তাই দুর্নীতিবাজ অধ্যক্ষকে কলেজ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

Top