বরিশালের বানারীপাড়ায় ৯৫ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালের বানারীপাড়ায় ৯৫ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে


মনির হোসেন:বরিশালের বানারীপাড়ায় ৯৫ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুপুরে বানারীপাড়া পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আনিচ মৃধা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী অভিযোগটি দায়ের করেন।আদালতের বিচারক নালিশী মামলা আমলে নিয়ে বানারীপাড়া থানায় এফআইআর করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিদের্শ দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. রেজাউল ইসলাম।মামলার আসামির হলেন, বানারীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শুভ্র কুন্ড, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা তালুকদার, থানা যুবলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান হাওলাদার, চাখার ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক টুকুসহ ৫৫ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বাদী আনিচ মৃধা বিবাদীদের বিরুদ্ধে ২০১৮ সালের ২ মে বাদীর ব্যবসা প্রতিষ্ঠান, পাইপসহ ড্রেজার মেশিন ও বাড়ি ঘরে হামলা-অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ এনেছেন। একইসঙ্গে হামলার সময় বাড়ির নারীদের শ্লীলতাহানীর অভিযোগও তুলেছেন।বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত (রোববার বিকেল ৫টা) আদালতের নিদের্শনা আমরা হাতে পাইনি। আদালতের নিদের্শনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Top