বরিশালে জন্মাষ্টমীর র‍্যালির অর্থ যাবে বন্যার্তদের সহায়তায় - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে জন্মাষ্টমীর র‍্যালির অর্থ যাবে বন্যার্তদের সহায়তায়


ইমন হাওলাদার:দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা বিবেচনা করে এ বছর বরিশালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি বের না করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদ।তবে দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তি লাভের জন্য পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।আর র‌্যালি আয়োজনের পুরো টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।শনিবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা।তিনি বলেন, সোমবার (২৬ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি বের হওয়ার কথা ছিল। তবে এ বছর আমরা কোনো র‌্যালি করবো না। তবে মন্দিরের সব আয়োজন করা হবে। পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তি লাভের জন্য পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনা করা হবে।

তিনি ‍আরও জানান, আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক। তাই র‌্যালি আয়োজনের পুরো টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। সেই সঙ্গে বন্যার্তদের সাহায্যে মন্দির থেকেও অর্থ উত্তোলন করা হচ্ছে। এসব টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।

Top