বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম মনি - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম মনি


মনির হোসেন:বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন।মঙ্গলবার (২০ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদে সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, আমরা আনন্দিত হয়েছি। খবর শোনা মাত্রই আমরা পাথরঘাটায় আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছি।বরগুনা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সজীব বলেন, বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি সাবেক এমপি নুরুল ইসলাম মনি। বিগত বছরগুলোতে দলের ত্যাগের পুরস্কার হিসেবে কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন তিনি। এটা শুধু বরগুনা নয় গোটা দক্ষিণ অঞ্চলের গৌরব।

নুরুল ইসলাম মনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত। দলের চেয়ারপারসন এবং দলের ঊর্ধ্বতন নেতারা আমাকে মূল্যায়ন করেছেন। আমি তাদের এই মূল্যায়ন অব্যাহত রাখব। আমি চেষ্টা করব আমার ওপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার।এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার বিষয় জানতে চাইলে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে এবং আমি যদি নির্বাচিত হই তাহলে উন্নয়নের রূপরেখা তৈরি করব। আমার এলাকায় শান্তি-শৃঙ্খলা ভালো থাকুক এটা অবশ্যই চেয়েছি। ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে আমি সার্বিক যোগাযোগ রাখছি যাতে করে কোনো সহিংসতা না হয়।এই উদ্ভূত পরিস্থিতিতে কিছু বিশৃঙ্খলা হয়েছে স্বীকার করে নুরুল ইসলাম মনি বলেন, কিছু নব্য বিএনপি নেতারা দলে অনুপ্রবেশ করে এটা করেছে। আমরা কঠোর হস্তে দমন করছি। আমরা এ বিষয়ে খেয়াল রাখছি।

জানা যায়, নুরুল ইসলাম মনি ১৯৫২ সালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি যশোর শিক্ষাবোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাস করেন। পরের বছর ১৯৭৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে ফার্স্ট ক্লাসসহ পাস করেন।তিনি ১৯৮৮, ১৯৯১ ও ২০০১ সালে মোট তিনবার বাংলাদেশের সাধারণ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের একাদশ সাধারণ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী মনোনীত হন।

Top