নাজিরপুরে দুই ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

নাজিরপুরে দুই ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত


মো.খলিলুর রহমান:পিরোজপুরের নাজিরপুরে দুই ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৪ আগস্ট) নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান।দণ্ডিত ক্লিনিক দুটি হলো- উপজেলা সদরের নাজিরপুর সার্জিক্যাল ক্লিনিক ও চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন নাজিরপুর মেডিকেয়ার সার্জিক্যাল ক্লিনিক।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অরূপ রতন সিংহ বলেন, ওই দুই ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ওই সব ক্লিনিকে ক্লিনিক স্থাপনের সব নিয়ম-নীতি পালন করা হচ্ছে না। নেই প্রয়োজনের তুলনায় সেবিকা (নার্স) ও দায়িত্বরত চিকিৎসক। এমনকি চিকিৎসকের কোনো হাজিরাও নেই।

Top