আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ


মনির হোসেন:আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে নগর স্বেচ্ছাসেবক দল।এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে বরিশাল নগরের সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মো. আনোয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা দেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার গুলি চালিয়ে গণহত্যা করেছে। এ ঘটনায় জড়িত শেখ হাসিনাসহ সবাইকে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদ জানান বক্তারা।

Top