২২ শহীদ পরিবারকে এক লাখ টাকা করে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

২২ শহীদ পরিবারকে এক লাখ টাকা করে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী


মো.খলিলুর রহমান:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর ২২ শহীদ পরিবারকে এক লাখ টাকা করে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।শুক্রবার (২৩ আগস্ট) সকালে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আমিরে জামায়াতের পক্ষ শহীদ পরিবারের হাতে এ অনুদান হস্তান্তর করেন কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।তিনি প্রথম পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিদয় চন্দ্র তরুয়ার পরিবারের হাতে অনুদান হস্তান্তর মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করেন। এ সময় রিদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া ও তার মা, বোন ও দুলাভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।জেলা আমির প্রফেসর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এবিএম সাইফুল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দিন খান রাজী, রিদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শহর আমির আবুল বাশার, জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন ও করিম মৃধা কলেজের শিক্ষক অশোক দাস ও গৌতম কুমার দাসসহ স্থানীয় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নেতা-কমীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শহীদ রিদয় চন্দ্র তরুয়ার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর ২২ জনকে ২২ লাখ টাকার অনুদান দেওয়া হচ্ছে বলে জানান।পরে বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও অনুদান হস্তান্তর করেন এই জামায়াতের নেতা।

Top