ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১৫ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১৫


ইমন হাওলাদার:ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার নৈকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।তিনি জানান, এতে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৈকাঠি এলাকার জোমাদ্দার বাড়ির পুকুরে ডুবে যায়। এই ঘটনায় আহত কয়েক জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আতাউর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এতে প্রাথমিকভাবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

Top