সমন্বয়ক মিরাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ-অবস্থান কর্মসূচি - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

সমন্বয়ক মিরাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ-অবস্থান কর্মসূচি


ইমন হাওলাদার:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলার অন্যতম সমন্বয়ক ও হাজী আক্কেলআলী কলেজের মেধাবী শিক্ষার্থী মিরাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।মিরাজ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি পাস করে।শনিবার (১৭ আগস্ট) সকালে কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল মহাসড়কের চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।এসময় বক্তব্য দেন- স্থানীয় আইনজীবী আবুল কালাম আজাদ, মিরাজের বড় ভাই মহিউদ্দিন বেলাল, শাহিন হাওলাদার ও ছাত্র প্রতিনিধি মাহাদী হাসান গালিব।

গত ১৩ আগস্ট রাতে সমন্বয়ক মিরাজ ইমতিয়াজের ওপর সন্ত্রাসী হামলা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার একটি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।বিক্ষোভ থেকে এ জঘন্য সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচারের দাবি জানান সমাবেশের বক্তারা। সব ধরনের সন্ত্রাসী, বৈষম্য ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

Top