বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা


মনির হোসেন:ঝালকাঠিতে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু বাদী হয়ে মামলাটি করেন।শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহ্বায়ক কামাল শরিফ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মন্নান রসুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে জেলা শহরের আমতলা মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সভা চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান। পরে পেট্রল দিয়ে কার্যালয়টি জ্বালিয়ে দেয়।ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মামলায় অভিযুক্ত নেতা-কর্মীরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

Top