তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়


ইমন হাওলাদার:পিরোজপুরের ইন্দুরকানীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিরোজপুর দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মাসুদের ওপর হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতা ইসাজ রহমান শিকদার গ্রেপ্তার।শুক্রবার (১৬ আগস্ট) সেনাবাহিনী ও থানা পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।জানা যায়, বুধবার রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের নেতা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও সংবাদকর্মী শফিকুল ইসলাম মাসুদের ওপর হামলা করেন ছাত্রলীগ নেতা ইসাজ রহমান শিকদারসহ অন্যরা। এ ঘটনায় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় শুক্রবার আহত ছাত্র মাসুদের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছেন।ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারুফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক জনকে আটক করা হয়েছে।

Top