চাঁদাবাজির মামলায় বরগুনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কারাগারে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

চাঁদাবাজির মামলায় বরগুনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কারাগারে


মনির হোসেন:ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার করা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (১৪ আগস্ট) ভোরে আমতলার পাড় এলাকার নিজ বাড়ি থেকে ঢাকার পিবিআই তাকে গ্রেপ্তার করে।বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী হারুন অর রশিদ হাওলাদারের করা ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় জাহাঙ্গীর কবিরসহ দুজনের নাম উল্লেখ করে আরও সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বরগুনা সদর থানার এ মামলায় জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই তাকে আদালতে হাজির করা হয়। মামলা নম্বর-১/২০৯-১৪.৮.২০২৪ ইং।মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আমার মোটর পার্টসের ব্যবসা রয়েছে। জাহাঙ্গীর কবির ও অন্য আসামিরা সন্ত্রাসী চক্রের সদস্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে থানা এলাকায় জোর করে বিভিন্ন দোকানপাট দখল করাই ছিল তাদের পেশা। আসামিরা ২০১১ সালে আমার পুরোনো লঞ্চ ঘাটের ডিসিআরকৃত ব্যবসা প্রতিষ্ঠান হারুন মোটরসে এসে বিভিন্ন হুমকি দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ২৫ জানুয়ারি ২০১১ তারা এসে আমাকে রক্তাক্ত জখম করে আমার ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে নেন। এরপর আমি বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিই। পরে বিভিন্নভাবে চেষ্টা করেও আমার ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পাইনি। এতদিন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকার কারণে আমি ভয়ে মামলা করতে পারিনি।

এদিকে সোমবার (১২ আগস্ট) রাত ৮টা ১০ মিনিট থেকে প্রায় তিন মিনিট শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের কথা হয়। ফোনালাপের সময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফোনালাপে শেখ হাসিনাকে দলীয় কার্যক্রম চালানোর নির্দেশনা দিতে শোনা যায় এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস (সদ্য বাতিল হওয়া শোক দিবস) যথাযথভাবে পালন করার নির্দেশ দিতে শোনা যায়।

Top