গলায় জুতার মালা পরিয়ে চেয়ারম্যানকে বাজারে ঘোরালেন বিক্ষুব্ধ জনতা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

গলায় জুতার মালা পরিয়ে চেয়ারম্যানকে বাজারে ঘোরালেন বিক্ষুব্ধ জনতা


ইমন হাওলাদার:ভোলায় গলায় জুতার মালা পরিয়ে সিরাজ জমাদ্দার নামের এক ইউপি চেয়ারম্যানকে বাজারে ঘুরিয়েছেন বিক্ষুব্ধ জনতা।বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে চরফ্যাশন উপজেলার রৌদেরহাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দ আত্মসাৎ করতেন তিনি।সিরাজ জমাদ্দার চরফ্যাশন উপজেলার আবু বকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রৌদের হাট সংলগ্ন এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের সময় আবু বকরপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান সিরাজ জমাদ্দার। তার ইউনিয়নের জেলেদের নামে সরকারিভাবে বরাদ্দের শত শত টন চাল আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করে দিতেন। কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি ও মারধর করতেন। এছাড়া ক্ষমতার দাপটে সাধারণ মানুষের প্রতি জুলুম, জমি দখল ও সালিশের নামে চাঁদাবাজিসহ হয়রানি করতেন সিরাজ জমাদ্দার। এ নিয়ে ইউনিয়নের অনেক মানুষ তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। তবে ভয়ে এতদিন প্রতিবাদ করার কেউ সাহস পাননি।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর আত্মগোপনে ছিলেন সিরাজ জমাদ্দার। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতের আঁধারে বাড়িতে ফেরেন তিনি। এ খবর জানাজানি হলে আজ দুপুরের দিকে বিক্ষুদ্ধ জনতা তার বাড়ি ঘেরাও করেন। এরপর তাকে বাড়ি থেকে বের করে এনে জুতার মালা পরিয়ে বাজার প্রদক্ষিণ করান। খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে দুলার হাট থানায় হস্তান্তর করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, মইনুল ইসলাম নামের একজন তার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Top