দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ


ইমন হাওলাদার:শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি করা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে মঙ্গলবার (১৪ আগস্ট) ভোরে আমতলার পাড় এলাকার নিজ বাড়ি থেকে ঢাকার পিবিআই তাকে গ্রেপ্তার করেবরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।সদর থানার ওসি আবুল কাসেম মো. মিজানুর রহমান বলেন, শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, ঢাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছে।

এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে জাহাঙ্গীরের কথা বলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সোমবার (১২ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে প্রায় তিন মিনিট কথা হয় বলে জানান তিনি। শেখ হাসিনা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালানোর নির্দেশনা দেন এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে (সদ্য বাতিল হওয়া শোক দিবস) যথাযথভাবে পালন করার নির্দেশ দেন।

Top