ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার জন্য শেখ হাসিনাসহ দায়ী - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার জন্য শেখ হাসিনাসহ দায়ী


মো.খলিলুর রহমান:ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার জন্য শেখ হাসিনাসহ দায়ীদের বিচারের দাবিতে বরিশালে দুই দিন ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি।বুধবার (১৪ আগস্ট) সকালে নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে ও অশ্বিনী কুমার হল চত্বরে এ অবস্থান কর্মসূচি চলছে।দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহীনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নিয়েছেন। এটি বৃহস্পতিবার ১৫ আগস্টও চলবে।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হন। যেখানে শ্রমিকদল,মহিলা দল,যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা নিজ নিজ ব্যানারে মিছিল নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।নগরের বিভিন্ন এলাকায় মিছিল করার পাশাপাশি বিএনপির নেতাদের মোটরবাইক মহড়া দিতেও দেখা যায়।

Top