সরকার পতনের দিন ৫ আগস্ট নগরের বরিশাল ক্লাব থেকে লুট হওয়া মালামাল উদ্ধার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

সরকার পতনের দিন ৫ আগস্ট নগরের বরিশাল ক্লাব থেকে লুট হওয়া মালামাল উদ্ধার


মনির হোসেন:সরকার পতনের দিন ৫ আগস্ট নগরের বরিশাল ক্লাব থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করেছেন বিএনপি নেতাকর্মীরা।সোমবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আবু জাফর মজুমদারের হাতে উদ্ধার করা মালামাল তুলে দেন।পরে উদ্ধার হওয়া ১২টি চেয়ার ও একটি করে কম্বল, পর্দা, পানির জগ, ম্যাট্রেস বরিশাল ক্লাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন।এর আগে রোববার (১১ আগস্ট) নগরের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মশিউর রহমান মিঠুর নেতৃত্বে কালু খান সড়ক ও সিকদার পাড়া এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার কাজে সহায়তা করেছেন ১৩ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি মো. জাকির ও ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুস সালাম ও সহসভাপতি নজরুল ইসলাম। ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মশিউর রহমান মিঠু বলেন, লুটের ঘটনা শোনার পর থেকে আমরা এলাকায় নজরদারি বৃদ্ধি করি। এসময় খোঁজ নিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে চেয়ারসহ বিভিন্ন জিনিসপত্র রোববার উদ্ধার করি।নাগরিক দায়িত্ববোধের দায় থেকে এ উদ্ধার কাজ করেছেন বলে জানান তিনি।

Top