সন্ত্রাসী জঙ্গি সংগঠন আওয়ামী লীগের নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

সন্ত্রাসী জঙ্গি সংগঠন আওয়ামী লীগের নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি


আলোকিত বার্তা:মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সন্ত্রাসী জঙ্গি সংগঠন আওয়ামী লীগ নেতার নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে।গত শুক্রবার (৯ আগস্ট) রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেন স্থানীয়রা। আটক দুজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলে পরে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।তারা হলেনফুরশাইল গ্রামের রিফাত ও কাজীরবাগ গ্রামের তুহিন। তাদের সঙ্গে থাকা সমিত বেপারি ঘটনার পর পালিয়ে যান।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে রাধাগোবিন্দ মন্দিরের ফটকের সামনে একটি বোমা বিস্ফোরণ ঘটান তিন যুবক। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে রিফাত ও তুহিনকে ধরে ফেলে।এরপর তারা স্বীকার করেন,সন্ত্রাসী জঙ্গি সংগঠন মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের নির্দেশে আতঙ্ক সৃষ্টির জন্য বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। পরে মা-বাবাকে ডেকে তাদের হাতে আটক দুজনকে তুলে দেওয়া হয়।৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দোলোয়ার হোসেন জানান, বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা সত্য। তবে আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা অভিযুক্ত দুজনকে তাদের অভিভাবকের জিম্মায় দিয়ে দেন। খবর পেয়ে শনিবার বেলা ১১টায় মালখানগর ইউনিয়ন পরিষদে সেনাসদস্যরা আসেন। কিন্তু রিফাত ও তুহিন রাতেই বাড়ি থেকে পালিয়ে গেছেন।

অভিযোগের বিষয়ে সন্ত্রাসী জঙ্গি সংগঠন আওয়ামী লীগ নেতা মাসুদ খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জামান বলেন, সেনাবাহিনী এসেছিল। তবে তারা আসার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে। আর কোনো নাশকতার ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে আমরা সজাগ আছি।

Top