সেনা উপস্থিতিতে বরিশালের ১৪ থানার কার্যক্রম শুরু - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

সেনা উপস্থিতিতে বরিশালের ১৪ থানার কার্যক্রম শুরু


মনির হোসেন:মহানগর ও জেলা পুলিশের ১৪ থানার কার্যক্রম শুরু হয়েছে।সেনাবাহিনীর উপস্থিতিতে শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে কার্যক্রম শুরু হয় বলে মহানগর পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার জানিয়েছেন।বরিশাল মহানগর পুলিশ কমিশনার জিহাদুল কবির জানান, নগরের চার থানার পুলিশ সদস্যরা কোথাও যায়নি। তারা থানাগুলোয় অবস্থান করছেন। দ্রুত সময়ের মধ্যে পুরোপুরি কাজ শুরু হবে।
বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, এ জেলায় ১০ থানা রয়েছে। আমরা স্বল্প পরিসরে কাজ শুরু করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুরোদমে কাজ শুরু করা হবে।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সেনাবাহিনীর সদস্যরা থানার থানায় অবস্থান নিয়েছেন। যেকোনো বিষয়ে জনগণকে সহায়তা করা হচ্ছে।বিভিন্ন জায়গায় মৃত্যু বা অপমৃত্যুর যেসব ঘটনা ঘটেছে, সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি। এ ছাড়া যেকোনো অভিযোগ জমা নেওয়া হচ্ছে। নাগরিকরা তাদের যেকোনো অভিযোগ থানায় এসে দিতে পারবেন।
বরিশালের সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তারা যদি এমন চুপ থাকে তাহলে কোনো দিনই নিরাপদ দেশ গড়া সম্ভব হবে না। দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। তবে এর স্থায়ী সমাধানে পুলিশকে দ্রুত কাজে ফেরাতে হবে।

Top