বরিশাল ক্লাবের লুণ্ঠিত মালামাল ফিরে পেতে মাইকিং - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশাল ক্লাবের লুণ্ঠিত মালামাল ফিরে পেতে মাইকিং


ইমন হাওলাদার:বরিশাল ক্লাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।পরে ক্লাবের মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। সেই মালামাল ফেরত চেয়ে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করছে ক্লাব কর্তৃপক্ষ।শনিবার (১০ আগস্ট) বিকেলে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করতে দেখা যায়।তবে ঘটনার পরদিন কিছু মালামাল উদ্ধার করে ফিরিয়ে দেন শিক্ষার্থীরা।বরিশাল ক্লাবে দেখা যায়,কমিউনিটি সেন্টার থেকে শুরু করে ক্লাবের বার, আবাসিক ভবন ও অফিস ভাঙচুর করে চেয়ার-টেবিল থেকে শুরু করে মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।এমনকি রান্নাঘরের হাঁড়ি-পাতিল,প্লেট-গ্লাস,চামচ নিয়ে গেছে।ক্লাবের স্টাফ তানিম বলেন, ঘটনার দিন আমরা যারা দায়িত্বে ছিলাম তারা কিছু মালামাল রাখার চেষ্টা করেছি। কিন্তু মানুষ ঢুকে যে যেভাবে পারছে লুট করে নিয়ে গেছে।

বরিশাল ক্লাবের সিনিয়র সদস্য ও সংস্কার কমিটির আহ্বায়ক আলতাফ মাহমুদ সিকদার বলেন,এটি একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু কিছু দুষ্কৃতকারীরা শুধু শুধু ক্লাবটি ভাঙচুর ও লুটপাট করে।এসব মালামাল ফেরত পেতে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের সহায়তায় কিছু মালামাল ফেরত পাওয়া গেছে।

Top