পুলিশ সদস্যদের দেশবাসীর পাশে দাঁড়াতে আহ্বান - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পুলিশ সদস্যদের দেশবাসীর পাশে দাঁড়াতে আহ্বান


মো.খলিলুর রহমান:পুলিশ সদস্যদের দেশবাসীর পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।রোববার (১১ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত বার্তায় জানানো হয়, সেনাবাহিনীর বরিশাল এরিয়া কমান্ডার ও ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানায় মতবিনিময় করেন।এ সময় সেনাবাহিনীর ৬ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির-বিপিএম, রেঞ্জ ডিআইজি ইলিয়াছ শরীফ, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বরিশাল জেরার দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানসহ সেনাবাহিনীর কর্মকর্তা র‌্যাব ও পুলিশের কর্মকর্তাসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা পুলিশ সদস্যদের সাথে কথা বলে তাদের মনোভাব ও দাবি জানতে চান। পুলিশ সদস্যরা তাদের মনোভাব প্রকাশ করে ১১ দফা দাবি তুলে ধরে। সেনা কর্মকর্তা তাদের দাবি বাস্তবায়নে সাধ্যমতো চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। একই সাথে দেশের এই ক্রান্তিকালে পুলিশকে দেশবাসীর পাশে দাঁড়াতে জন্য অনুরোধ করেন।সেনা কর্মকর্তা পুলিশকে আশ্বস্ত করেন পুলিশের সাথে সেনাবাহিনী আছে এবং থাকবে। পুলিশদের এমন কোনো কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন যার দায়ভার আবার পুলিশকে নিতে হবে।এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা জেলার নদী বেষ্টিত হিজলা ও মুলাদী থানাও পরিদর্শন করে পুলিশ সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Top