ভোলায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন


মো.খলিলুর রহমান:ভোলায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।শহরের বাংলাস্কুল মোড়,কালিনাথ রায়ের বাজার, পান বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট যানজট নিরসনে দায়িত্ব পালন করছে তারা।বুধবার (৮ আগষ্ট) সকাল থেকে বাংলাদেশ রেডক্রিসেন্ট, নিরাপদ সড়ক চাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শহরের গুরুত্বপূর্ণ চত্বরগুলোতে অবস্থান করে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতনতার পাশাপাশি যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করছেন।

রেডক্রিসেন্ট কর্মী আল আমিন বলেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে আমরা যানজট নিরসন করছি। এতে কিছুটা হলেও ভোগান্তি কমছে।নিরাপদ সড়ক চাই (নিসচা) সদস্য বনি আমিন বলেন, কেন্দ্রীয় নির্দেশে আমরা সড়কের নিয়ম মেনে চলতে মানুষকে সচেতন করছি এবং যানজট নিরসনে কাজ করছি।এদিকে ভোলাবাসী জানায়, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ কর্মবিরতিতে থাকায় স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করায় কিছুটা হলেও যানজটের ভোগান্তি থেকে রক্ষা পেয়েছে তারা।

Top