সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১ জেলে, উদ্ধার ১১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১ জেলে, উদ্ধার ১১


মনির হোসেন:বরগুনার পাথরঘাটা থেকে ১০০শ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ইলিয়াস (৫০) এক জেলে নিখোঁজ রয়েছেন।এছাড়া বাকি ১১ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১০টার দিকে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ট্রলারটি ডুবে যায়।ডুবে যাওয়া এফবি মায়ের দোয়া ট্রলারটি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী এলাকার মধু মিয়ার মালিকানাধীন। নিখোঁজ জেলে ইলিয়াস একই এলাকার বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, রোববার বিকালে পাথরঘাটা মৎস্য ঘাট থেকে বাজার সদাই করে ১৩ জন মাঝি মাল্লা নিয়ে মাছ শিকারে জন্য বঙ্গোপসাগরে যায়। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় সাগর উত্তাল হয়ে যায়। সাগরে মাছ ফিসিং করার সময় হঠাৎ ট্রলারটি উল্টে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ১১ জেলেকে ভাসমান অবস্থায় ঘাটে ফিরে আসা একটি ট্রলার উদ্ধার করলেও ইলিয়াস নামের জেলেকে উদ্ধার করতে পারেনি। উদ্ধার হওয়া জেলারা বর্তমানে মহিপুর এলাকায় অবস্থান করছে। আবহাওয়ার স্বাভাবিক হলে তাদের বাড়িতে পাঠানো হবে‌। তাদের সকলের বাড়ি বরগুনার জেলার বিভিন্ন এলাকায়।গোলাম মোস্তফা চৌধুরী আরও জানান, সাগর উত্তাল থাকায় নিখোঁজ জেলের সন্ধানে কোনো উদ্ধার ট্রলার পাঠানো যাচ্ছে না।

ডুবে যাওয়া ট্রলারের মালিক মধু মিয়া জানান, ধারদেনা করে প্রায় পঁচিশ লাখ টাকা খরচ করে ট্রলারটি নতুন বানিয়ে রবিবার সাগরে পাঠাই। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে ট্রলারটি ডুবে যায়। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, এখন পর্যন্ত আমাদের কাছে কেউ বিষয়টি জানায়নি। যেহেতু পাথরঘাটা থেকে ১শ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকায়। যা চট্টগ্রাম জোনের আওতায়। মালিক সমিতির সাথে কথা বলে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাচ্ছি।

Top