সাতক্ষীরা কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দিরা ফিরে আসতে শুরু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

সাতক্ষীরা কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দিরা ফিরে আসতে শুরু


আলোকিত বার্তা:সাতক্ষীরা কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দিরা ফিরে আসতে শুরু করেছেন।মঙ্গলবার(৬ আগস্ট)রাত পর্যন্ত অন্তত ৪০০ বন্দির ফেরত আসার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথি বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সোমবার রাতে একদল বিক্ষুব্ধ লোক কারাগারে হামলা ও ভাঙচুর করলে ৫৯৬ জন বন্দি পালিয়ে যান।প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েক হাজার জনতা একজোট হয়ে সাতক্ষীরা কারাগারের ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন। পরে কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে সব আসামি ও কয়েদি বের করে নিয়ে যান।

কলারোয়া কেড়াগাছি গ্রামের আশরাফ হোসেন ও কয়লা গ্রামের আবদুল রকিব বলেন,তারা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন।গতকাল সন্ধ্যায় একদল লোক এসে তাদের কারাগার থেকে বের হয়ে যেতে বললে তারা বের হয়ে যান।কারা কর্তৃপক্ষের মাইকিং শুনে তারা আবার ফিরে এসেছেন।জেলার হাসনা জাহান বিথি বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধের আসামি ও কয়েদি ছিলেন ৫৯৬ জন।এর মধ্যে আজ বিকেল ৫টা পর্যন্ত ৪০০ জন ফিরে এসেছেন।তিনি আশা করছেন,আরও কিছু আসামি ফেরত আসবেন।

Top