বিএনপি আ. লীগের মতো মানুষ হত্যা করা দল না - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বিএনপি আ. লীগের মতো মানুষ হত্যা করা দল না


মো.খলিলুর রহমান: বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো.মনিরুজ্জামান খান ফারুক বলেছেন,আমরা জাতীয়তাবাদী দ (বিএনপি)আওয়ামী লীগের মতো কোনো অস্ত্র, রামদা,দা,কুড়াল দিয়ে মানুষ হত্যা করা দল না।সোমবার (৬ আগস্ট) বেলা দেড়টার দিকে বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে উচ্ছ্বসিত নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।এ সময় তিনি বলেন,আজকে থেকে নগরের প্রতিটি পাড়া মহল্লায় বিভিন্ন ধর্মের নাগরিকসহ সাধারণ মানুষদের নিরাপত্তা দায়িত্ব পালন করতে হবে মহানগর বিএনপির নেতাকর্মীদের।ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপির সম্মান ক্ষুণ্ন না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।এসময় মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবকদল,যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় শোক মিছিল বের করেছিল মহানগর বিএনপির নেতাকর্মীরা। আর ওই মিছিলে হামলা চালিয়ে সময়ে মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়াসহ বেশ কিছু নেতাকর্মীকে রক্তাক্ত জখম করা হয়। পরে উল্টো হামলার অভিযোগ করে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। যে মামলায় চিকিৎসাধীন অবস্থান পুলিশ মহানগর বিএনপির শীর্ষ নেতাদের আটক করেন।তাদের আটকের পর ৪ আগস্ট নগরের সদর রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় এবং সেখানে থাকা আসবাবপত্র ও দুটি মোটরসাইকেলে আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে গতকাল ৫ আগস্ট বিজয় উল্লাস করেন। আর আজ ৬ আগস্ট মহানগরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Top