ট্রাফিক ব্যবস্থাপনায় সড়কে শিক্ষার্থী ও যুবরা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ট্রাফিক ব্যবস্থাপনায় সড়কে শিক্ষার্থী ও যুবরা


ইমন হাওলাদার:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠে নেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা। ফলে বরিশালে নগরের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির নজরদারির পাশাপাশি ও ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে।এমন পরিস্থিতিতে বিভাগীয় শহর বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে সাধারণ শিক্ষার্থী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সদস্যদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে নগরের গুরুত্বপূর্ণ ও যানজটপূর্ণ এলাকা সদর রোডে সাধারণ শিক্ষার্থীদের এবং জনবহুল এলাকা বরিশাল নদীবন্দরসহ বান্দরোডে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সদস্যদের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।যদিও অফিস খোলার নির্দেশনা দেওয়ার পর প্রথম দিন মঙ্গলবারে (৬ আগস্ট) সাধারণ মানুষের চলাচল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল বরিশালে। তাই সড়কগুলোতে যানবাহনের চাপও তুলনামূলক কম ছিল। নগরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, আওয়ামীলীগপন্থি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-চিকিৎসক, আইনজীবীদের তাদের কর্মস্থলে দেখা যায়নি। পাশাপাশি সাধারণ মানুষ কিছুটা নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় থাকায় ঘর থেকে বাহিরে তেমন একটা বের না হওয়ায় সড়কে যানবাহনের চাপ কম ছিল।

নগরের কালুশাহ সড়কের বাসিন্দা আরিফ বলেন, সোমবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে শেখ হাসিনার দেশত্যাগের ঘোষণার পর বরিশালজুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে। আবার নগর ভবনসহ সরকারি স্থাপনাতেও হামলা হয়েছে। এসব কারণে সোমবার রাতে অনেকটা আতঙ্কেই ছিলাম। তবে শনিবার সকাল থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও রাস্তাঘাটে পুলিশ সদস্যদের না দেখে বুঝলাম আইন-শৃঙ্খলা বাহিনী এখনও সক্রিয় নয়। তাই আবার বাসায় ফিরে আসি।

উল্লেখ্য শেখ হাসিনার দেশত্যাগের ঘোষণার পর বরিশাল নগরের কালিবাড়ি রোডে সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন, নগরের করিম কুটির এলাকায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের বাসভবন এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও সিটি করপোরেশনের অ্যানেক্স ভবনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে দেওয়া হয়। পাশাপাশি একদল পুড়ে যাওয়া এসব ভবনসহ নগরের বগুরা রোডস্থ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাসভবন ও বরিশাল ক্লাবে হামলা-ভাঙচুর চালিয়ে মালামাল নিয়ে যায়। পাশাপাশি নগর ভবন, সার্কিট হাউজ, বরিশাল প্রেস ক্লাব, শহীদ জননী সাহান আরা বেগম শিশু পার্ক ভাঙচুর চালানো হয়।

Top