পিছিয়ে গেলো বাংলাদেশ দলের পাকিস্তান সফর - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

পিছিয়ে গেলো বাংলাদেশ দলের পাকিস্তান সফর


আলোকিত বার্তা:মঙ্গলবারই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে ঢাকায় অনুশীলন ক্যাম্প পরিচালনা করা যায়নি।ফলে অনুশীলন ছাড়াই পাকিস্তান ফরে যাওয়ার কথা ছিল ক্রিকেটারদের।এমনকি আন্দোলনের কারণে সফর পেছানোর সম্ভাবনা নাই বলেও জানানো হয়েছিল।কিন্তু আজ শেখ হাসিনা সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এর ফলে পিছিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরও। অন্তত দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে এই সফর।মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টায় ‘এ’ দলের পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা। কিন্তু গতকাল ছয় ঘণ্টার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণার পর সন্ধ্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে,অনিবার্য কারণবশত সফরটি অন্তত ৪৮ ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে পিসিবির সঙ্গে বিসিবির যোগাযোগ অব্যাহত আছে।শুধু ‘এ’ দলের সফরই নয়, পরিবর্তিত পরিস্থিতিতে সবকিছু নিয়েই অনিশ্চিত সময় পার করতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেট। সভাপতি নাজমুল হাসান ছাড়াও বিসিবির পরিচালক পদে আছেন আওয়ামী লীগের আরও সাবেক-বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমান পরিস্থিতিতে বিসিবির নীতি নির্ধারণী বিষয়ে তারা কতটা ভূমিকা রাখতে পারবেন, সেটাও একটা প্রশ্ন।

পাকিস্তান সফরে দুটি চারদিনের ম্যাচের পাশাপাশি তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা ‘এ’ দলের। ‘এ’ দলের পর জাতীয় দলের সফর রয়েছে পাকিস্তানে। সব ঠিক থাকলে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে, ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়া পর্যন্ত অনিশ্চিত এই সিরিজের ভবিষ্যৎও।টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটি কাটিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় ফিরেছেন ২ আগস্ট। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, সহকারী কোচ নিক পোথাসও ঢাকায় চলে এসেছেন। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস আর ব্যাটিং কোচ ডেভিড হেম্প তো আগে থেকেই আছেন। কিন্তু অনুশীলন হচ্ছে না বলে কোচদের হোটেলবন্দী সময় কাটাতে হচ্ছে।

Top