শেখ হাসিনার দেশত্যাগের খবরে বরিশালের রাজপথে বিজয় উল্লাস করেছে ছাত্র-জনতা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

শেখ হাসিনার দেশত্যাগের খবরে বরিশালের রাজপথে বিজয় উল্লাস করেছে ছাত্র-জনতা


আলোকিত বার্তা:শেখ হাসিনার দেশত্যাগের খবরে বরিশালের রাজপথে বিজয় উল্লাস করেছে ছাত্র-জনতা। এসময় তাদেরকে জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।সোমবার (৫ আগস্ট) বেলা বিকাল ৩টার দিকে নগরীর সদর রোড, নথুল্লাবাদ, রূপাতলীসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের হয়।সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টার দিকেই শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে নগরীর সদর রোড লোকে লোকারণ্য হয়ে যায়। তারা বিভিন্ন এলাকা থেকে পৃথক মিছিল নিয়ে সদর রোড অতিক্রম করে।

এসব মিছিলে শিশু, ছাত্র-জনতাদের উল্লাস করতে দেখা যায়। এছাড়া নগরীর নথুল্লাবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফটকের পৌঁছায়।কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন, এ বিজয় দেশের জনসাধারণের। আমরা ছাত্ররা লাগাতার আন্দোলন করে দাবি আদায় করেছি। এ বিজয়ে আমরা আনন্দিত।

Top