বরিশালের সাবেক মেয়র সাদিকের বাসায় অগ্নিসংযোগ, ৩ মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালের সাবেক মেয়র সাদিকের বাসায় অগ্নিসংযোগ, ৩ মরদেহ উদ্ধার


আলোকিত বার্তা:ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সা‌ধারণ সম্পাদক ও ব‌রিশাল সি‌টি করপোরেশনের সাবেক মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে তিন‌টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সা‌র্ভিস।সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর কালীবাড়ি রোডের বাসভবনে এ ঘটনা ঘটে।বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. ফারুক হোসেন জানান,অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে সেখান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ফারুক হোসেন আরও বলেন,নিহতদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

Top