শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ


মো.খলিলুর রহমান:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে পটুয়াখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।শনিবার (৩ আগস্ট) সকালে পটুয়াখালীর লেবুখালির শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই বিক্ষোভ করেন তারা।এসময় তারা কর্মসূচিতে হামলা ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদ জানিয়ে ৯ দফা দাবি জানান। বিভিন্ন স্লোগান দেন।শেখ হাসিনা সেনা নিবাসের সামনের সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, শিক্ষার্থী ভাই-বোনদের দিনের পর দিন হত্যা করা হচ্ছে। আমরা তার সুষ্ঠু বিচার পাচ্ছি না। আমাদের ৯ দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নিচ্ছে রাজপথ ছাড়ছি না।

এসময় আন্দোলনকারীরা জানান, বরিশালের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের জেওসি’র কাছে স্মারকলিপি দেওয়া হবে।

Top