বাউফলে গোয়াল ঘরের খরের স্তূপ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বাউফলে গোয়াল ঘরের খরের স্তূপ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার


মো.খলিলুর রহমান:বাউফলে গোয়াল ঘরের খরের স্তূপ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার নওমালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব নওমালা গ্রামের একটি বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গোয়াল ঘরের মালিক ইউসুফ মুন্সি তার গৃহপালিত গরুকে খাওয়ানোর জন্য খরের স্তূপ থেকে খড়কুটো আনতে গেলে অস্ত্রটি দেখতে পায়।পরে তিনি পুলিশকে খবর দিলে সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে আগ্নেয় অস্ত্রটি জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ক্যালিবার পয়েন্ট টু টু বোর ইয়ার রাইফেল।

এ বিষয়ে পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাদ্দাম হোসাইন বলেন, গোয়াল ঘরের খরের স্তূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

Top