মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মুয়াজ্জিনের মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মুয়াজ্জিনের মৃত্যু


মো.খলিলুর রহমান:ঝালকাঠির নলছিটিতে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনছার আলী হাওলাদার (৫৮) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে। মৃতব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে।বারইকরন গ্রামের মাহমুদ আলী লিটন জানান, নিহত আনছার হাওলাদার ওই মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন।

বিকেলে আসরের আজান দেওয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Top