ভোলায় বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলায় বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন


মনির হোসেন:ভোলায় বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলার বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। যা শহরের কালিনার্থ রায়ের বাজার হয়ে বরিশাল দালান, চকবাজার, নতুন বাজার দিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।এরপর এখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তারা। প্রায় ৩০ মিনিট সমাবেশ শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যান। এসময় ভোলার বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, তারা ৯ দফা দাবি আদায়ের লক্ষে ‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ৯ দফা দাবি মানলে তারা তাদের সব কর্মসূচি প্রত্যাহার করবেন।এছাড়া শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে তারা কোটা চাননি বলেও দাবি করেন।ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটওয়ারি বলেন, শিক্ষার্থীরা কর্মসূচি শেষে বাড়ি ফিরে গেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Top