অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ


মো.খলিলুর রহমান:পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঝাউবন এলাকা থেকে মরদেহ উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের জোয়ারে যেকোনো সময় সৈকতের তীরে এসে আটকায় মরদেহটি। পরে স্থানীয়রা দেখে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটির শরীরের চামড়া পুরোপুরি ওঠানো তাই পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে। তবে তার শরীরে সাদা রঙের গেঞ্জি রয়েছে এবং কোমরে একটি সুতার সঙ্গে ছোট্ট দুটি লোহার জালের কাঠি রয়েছে। এগুলো দেখে তার পরিবারের পরিচয় শনাক্ত করতে পারার সম্ভাবনা রয়েছে বলে জানায় পুলিশ।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কোনো এক জেলের মরদেহ হতে পারে। গত কয়েকদিন সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে নিখোঁজের জিডি রয়েছে। তাই সেসকল পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

Top