ঝালকাঠি কারাগারসহ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ঝালকাঠি কারাগারসহ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার


ইমন হাওলাদার:ঝালকাঠি কারাগারসহ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত সতর্কতার জন্য যোগ করা হয়েছে সেনা সদস্যদেরও। দেশের বিভিন্ন স্থানে সংঘাত সহিংসতা থাকলেও এ জেলায় সহাবস্থান পরিবেশ বিরাজ করছে।সরেজমিনে দেখা গেছে, জেলা কারাগারের আরপি গেট (প্রবেশদ্বার) রয়েছে বিশেষ নিরাপত্তা। কারারক্ষীদের প্রহরার পাশাপাশি একাধিক সেনা সদস্যও রয়েছেন নিরাপত্তার দায়িত্বে।নারী কারারক্ষীও দায়িত্বে রয়েছেন সেখানে। পরিবেশ-পরিস্থিতির কারণে দর্শনার্থী সাক্ষাত বন্ধ রয়েছে। তাই কারা সংশ্লিষ্টদের বাইরে কাউকে কারাগার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারাগারের প্রধান ফটকের সামনে সেনাসদস্য ও কারারক্ষীরা রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। পূর্ণাঙ্গ ইউনিফর্মে অগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করছেন।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জেল হোসেন খান বলেন, বর্তমান পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনায় সর্বোচ্চ সতর্কতায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। বাইরে যেমন নিরাপত্তার বিষয়টি রয়েছে কারাভ্যন্তরেও তেমনি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে জেলা কারাগারে জঙ্গি, উগ্রবাদ, দস্যু ও ঝুঁকিপূর্ণ কোনো আসামি বন্দি নেই। অন্য জেলায় কোটাবিরোধী আন্দোলনকারী বন্দি থাকলেও এখানে নেই।কারাধ্যক্ষ আতিকুর রহমান বলেন,চলমান পরিস্থিতিতে কারা এলাকায় সার্বক্ষণিক কারারক্ষীদের টহল ও চারদিকে ব্যাপক লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জেলা কারাগারের ভিতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোনো অশুভ শক্তি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে।

Top